দুপুর ২টার আগে পার্সেল তৈরি করুন: সেদিনই পার্সেল রওনা দিন

সেদিনই পিকআপ মানে দ্রুত ডেলিভারি আর দ্রুত টাকা। প্রতিদিন দুপুর ২টার সময়সীমা ধরার একটা সহজ রুটিন।

পিকআপের জন্য পার্সেল সংগ্রহ করছেন রাইডার

দুপুর ২টার আগে তৈরি করা পার্সেল সেদিনই পিকআপ হয়। পরে তৈরি করলে পরের কর্মদিবসে যায়, তাতে কাস্টমারের হাতে পৌঁছাতে পুরো একদিন বেশি লাগতে পারে।

কাজের একটা রুটিন

  • সকালে: আগের সন্ধ্যা ও রাতের অর্ডারগুলো ফোনে কনফার্ম করুন।
  • দুপুরের আগে: কনফার্ম হওয়া অর্ডার প্যাক ও লেবেল করুন।
  • দেড়টার মধ্যে: ড্যাশবোর্ডে সব পার্সেল তৈরি করে ফেলুন।
  • সকাল ১১টা – রাত ৯টা: রাইডারের জন্য পিকআপ ঠিকানায় পার্সেল প্রস্তুত রাখুন।

অর্ডার কনফার্ম করা কেন জরুরি

পার্সেল তৈরির আগে একটা ছোট ফোনকল ভুয়া অর্ডার আর ভুল ঠিকানা কমায়, যা ডেলিভারি ব্যর্থ হওয়া আর রিটার্ন চার্জের সবচেয়ে বড় কারণ।

নিয়মিত সময়ের বাইরে বিশেষ পিকআপ দরকার? আমাদের হটলাইনে কল করুন, আমরা ব্যবস্থা করার চেষ্টা করব।

আরও লেখা