নিজের এলাকায় এফএস এক্সপ্রেস হাব চালান
হাব এজেন্ট হলেন স্থানীয় পার্টনার, যিনি নিজের এলাকার পার্সেল গ্রহণ, বাছাই আর বিতরণ করেন। আপনার যদি একটা দোকান বা ছোট জায়গা থাকে এবং এলাকা ভালো চেনেন, যোগাযোগ করুন।
হাব এজেন্টের কাজ
- লাইন-হল থেকে নিজের এলাকার পার্সেল গ্রহণ
- স্থানীয় রাইডারদের পার্সেল বুঝিয়ে দেওয়া ও প্রতিটা ডেলিভারি ট্র্যাক করা
- স্থানীয় মার্চেন্টদের কাছ থেকে পিকআপ সংগ্রহ
- প্রতিদিন সংগৃহীত টাকা এফএস এক্সপ্রেসের সাথে হিসাব করা
যা যা লাগবে
- নিজের এলাকায় একটা দোকান, রুম বা ছোট গোডাউন
- ট্রেড লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র
- ইন্টারনেটসহ একটা স্মার্টফোন
আপনার হাব দিয়ে যাওয়া প্রতিটা পার্সেলে আয় করবেন। কল করার সময় পুরো কমিশনের হিসাব জানিয়ে দেব।

